ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’ Logo ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ

নির্বাচনে দ্বৈত নাগরিকদের ঠেকাতে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর অবস্থান ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচন কমিশনে প্রকাশ্যেই পেশিশক্তির প্রদর্শনী চলছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনে এখন পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে হাজির হচ্ছে। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। এটি কোনোভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নয়।’

বিএনপিকে ইঙ্গিত করে আসিফ বলেন, ‘একদিকে নিজেদের গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে দাবি করা হচ্ছে, অন্যদিকে তাদের সমর্থিত প্রার্থীরাই সরাসরি গণতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়াচ্ছে।’

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে এনসিপি নেতা আরও বলেন, ‘যারা একসময় এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে—তারাই এখন আবার দেশে ফিরে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। দ্বৈত নাগরিক হয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারে না, আমরা তা হতে দেব না।’

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আসিফ মাহমুদের ভাষায়, ‘এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নির্বাচনে দ্বৈত নাগরিকদের ঠেকাতে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আপডেট সময় ১১:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬