ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার

দুপুরে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, অংশ নেবেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোকসভায় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

এরআগে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

তিনি জানান, শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা হবে। তবে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উদ্যোগে দেশের সব পেশাজীবী যুক্ত হয়েছেন। প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধিসহ নাগরিক সমাজের বহু অংশীজন উপস্থিত থাকবেন। বিদেশি কূটনৈতিক মিশন থেকেও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা। শোকসভায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্য দুপুর সাড়ে ১২টার দিকে প্রবেশপথগুলো খুলে দেওয়া হবে।

গত ৩০ ডিসেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। পরদিন তাকে জিয়া উদ্যানে সমাহিত করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী

দুপুরে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, অংশ নেবেন তারেক রহমান

আপডেট সময় ১২:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬