ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে সূচি পরিবর্তন করতেও হিমশিম খাচ্ছে আইসিসি। তাই বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি। তবে নিজেদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়বে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে এই তথ্য জানিয়েছে বিসিবি।

এদিন বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।

এর আগে বিসিবির বিবৃতিতে বলা হয়, আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। 

বিপরীতে, আইসিসি বলছে– টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি। এখন দেখার বিষয় কোন পথে হাটে আইসিসি।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

আপডেট সময় ১১:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬