বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না’, তাহসানকে গায়িকা!

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। রাফিয়াত রশিদ মিথিলার পর রোজা আহমেদের সঙ্গে ঘর ভাঙায় অনেকে একটু ভ্রু কুঁচকেই তাকাচ্ছেন গায়কের দিকে। যেন সব দোষ তার! এরইমধ্যে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাহসানের মুখের ওপর এক তরুণীকে বলতে শোনা যাচ্ছে, তোমার সঙ্গে কোনো প্রাণীর-ই সম্পর্ক রাখা সম্ভব না।

ভিডিওর ওই তরুণী অপরিচিত কেউ নন। তিনি সংগীতশিল্পী সিঁথি সাহা। তাহসানের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো।’

এরপর হড়হড়িয়ে বলতে থাকেন, ‘তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।’

এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান। মূলত ভিডিওটি একটি নাটকের অংশ। যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিচ্ছেদের খবরের পর ফের ছড়িয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com