বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরকে হটিয়ে দুইয়ে রাজশাহী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সেঞ্চুরির আক্ষেপ দুই ইনিংসেই থাকল। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়, দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ ওয়াসিম; দুজনই তিন অঙ্ক ছোঁয়া থেকে অল্পের জন্য বঞ্চিত হলেন। তবে পার্থক্য গড়ে দিল ফলাফল। হৃদয়ের আক্ষেপের দিনে জয় ধরা দেয়নি রংপুরের হাতে, আর ওয়াসিমের আক্ষেপের মধ্যেই বড় হাসি নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের সিলেট পর্বে রবিবার রংপুর রাইডার্সকে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে হারিয়েছে রাজশাহী। এই জয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে, রংপুর নেমে গেছে তিনে।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিম (৩) ব্যর্থ হলেও শান্ত ও ওয়াসিমের ব্যাটে কোনো চাপই অনুভব করেনি রাজশাহী। দ্বিতীয় উইকেটে ৫১ বলে ১০৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন এই দুই ব্যাটার।

শান্ত ৪২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ৭৬ রান। অন্য প্রান্তে মোহাম্মদ ওয়াসিম ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স বড় সংগ্রহের ভিত গড়েন তাওহিদ হৃদয়। তবে সম্ভাবনা জাগিয়েও বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা হয়নি তার। ইনিংসের শেষ বলে তিন রান দরকার থাকলেও জিমি নিশামের ইয়র্কার ডেলিভারিতে ডট বল খেলেন হৃদয়। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৯৭ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের শুরুটা ছিল নড়বড়ে। কাইল মায়ার্স ৬ বলে ৮ রান করে ফিরলে দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস (১৪ বলে ১১) ও ইফতিখার আহমেদ (১৫ বলে ৮)। ৭২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে হৃদয় ও খুশদিল শাহ গড়ে তোলেন ৫১ বলে ১০৫ রানের দুর্দান্ত জুটি।

খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করে আউট হলেও হৃদয় এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকান ৮টি চার ও ৬টি ছক্কা। তার ইনিংসেই ভর করে রংপুর তোলে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com