বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টানা তৃতীয়বার ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ব্রিসবেন ইন্টারন্যাশনালে নারী এককের সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যারিনা সাবালাঙ্কা। ফাইনালে উঠার লড়াইয়ে ক্যারোলিনাকে ৬-৩ ও ৬-৪ সেটে হারান বিশ্বের এক নম্বর তারকা টেনিসার। শিরোপার লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন তিনি।

প্রতিযোগিতার সেমিফাইনাল জেতার মাধ্যমে ব্রিসবেন ইন্টারন্যাশনালে টানা তৃতীয়বার ফাইনালে উঠলেন বেলারুশিয়ান তারকা সাবালাঙ্কা। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিটাও দারুণ হলো তার। চার বছরে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে মরিয়া সাবালাঙ্কা।

মুচোভার বিপক্ষে আগের তিন ম্যাচে হেরেছিলেন সাবালেঙ্কা। তবে এদিন কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে বেলারুশিয়ান তারকার শক্তিশালী শটের সামনে দাঁড়াতে পারেননি ফরাসি ওপেন ২০২৩-এর রানার্সআপ মুচোভা। কিছু ম্যাচ পয়েন্ট হাতছাড়া হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘আজ জিততে পেরে আমি খুবই খুশি। সে দুর্দান্ত খেলোয়াড়। ওর বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করি।’

ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ ইউক্রেনের মার্তা কোস্তিউক। সেমিফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-০, ৬-৩ ব্যবধানে হারান। কোস্তিউকের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সেট হারাননি সাবালেঙ্কা।

রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল। আগামী ১৮ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com