শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

‘বার্সেলোনাকে মিস করি কিন্তু ফিরতে পারব না’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো জানুয়ারির দলবদলে ইনিগো মার্তিনেস বার্সেলোনায় ফিরতে পারেন। স্প্যানিশ এই ডিফেন্ডার নিজের অবস্থান পরিষ্কার করে বললেন, বার্সেলোনার আর্থিক পরিস্থিতির কারণে আপাতত তার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই নেই।

বার্সেলোনা ছেড়ে গত গ্রীষ্মের দলবদলে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেন মার্তিনেস। স্প্যানিশ দলটিতে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তার হুট করে চলে যাওয়াটা ছিল খানিকটা বিস্ময়কর।

গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।

জানুয়ারির দলবদলে একজন ডিফেন্ডার দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে বার্সেলোনার পক্ষ থেকে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, ছয় মাস পরই পুরোনো ঠিকানায় ফিরতে পারেন মার্তিনেস। সাংবাদিক জেরার্দ রোমেরোর সঙ্গে আলাপচারিতায় এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেন ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক।

তিনি বলেন, “আমি বার্সেলোনায় ফিরতে পারব না, লাপোর্তার (বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা) পক্ষে এত অর্থ ব্যয় করা অসম্ভব (হাসি)। সত্যি বলতে আমি এখানে খুব খুশি। অবশ্যই আমি বার্সেলোনাকে মিস করি।”

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com