ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

হঠাৎ ব্রিটেনের আকাশে রহস্যময় গোলাপি আভা

তুষারপাতের শুভ্র চাদরে ঢাকা ওয়েস্ট মিডল্যান্ডসের আকাশ হঠাৎ করেই বদলে গেল এক অপার্থিব রঙে। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) সন্ধ্যায় বার্মিংহামের বাসিন্দারা যখন বিরল তুষারপাত উপভোগ করছিলেন, তখনই দিগন্তজুড়ে ছড়িয়ে পড়ে এক রহস্যময় গোলাপি আভা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। অনেকেই একে উত্তর মেরুর সেই বিখ্যাত নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিস ভেবে ভুল করেন। কেউবা আবার এর পেছনে ভিনগ্রহের প্রাণীদের হাত রয়েছে কি না, তা নিয়ে মেতে ওঠেন জল্পনা-কল্পনায়। খবর বিবিসির। 

তবে রহস্যের জট খুলতেই বেরিয়ে এলো এক অতি সাধারণ সত্য। এই অপার্থিব আলোর উৎস কোনো মহাজাগতিক ঘটনা নয়, বরং বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের স্টেডিয়াম সেন্ট অ্যান্ড্রুস। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের মাঠের ঘাস দ্রুত বড় করার জন্য ব্যবহৃত বিশেষ এলইডি লাইট থেকেই এই গোলাপি আভার সৃষ্টি হয়েছে। স্ট্যাফোর্ডশায়ারের হেডনেসফোর্ড এলাকা থেকেও একই ধরনের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।

বিসিবি আবহাওয়া বিশেষজ্ঞ সাইমন কিং জানান, আকাশে ঘন মেঘের স্তর এবং তুষারপাতের কারণে আলোর প্রতিফলন বহুগুণ বেড়ে গিয়েছিল। স্টেডিয়ামের শক্তিশালী বেগুনি ও গোলাপি আলো মেঘে প্রতিফলিত হয়ে পুরো শহরকে এক মায়াবী রূপ দান করে।

হেডনেসফোর্ড টাউন ফুটবল ক্লাবও রসিকতা করে জানিয়েছে, তারা কোনো ‘অরোরা’ বা মহাজাগতিক আলোর পিছু ছুটছে না, বরং মাঠের ঘাস ঠিক রাখতেই এই কৃত্রিম আলো ব্যবহার করছে। প্রকৃতির অদ্ভুত খেয়াল আর আধুনিক প্রযুক্তির মিলনে এক রাতের জন্য বার্মিংহাম যেন হয়ে উঠেছিল রূপকথার কোনো শহর।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন

হঠাৎ ব্রিটেনের আকাশে রহস্যময় গোলাপি আভা

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬