ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

১০ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সৈকতে ওপেন স্ক্রিনিং

আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আয়োজনের এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলন্ড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপেন টি বায়োস্কোপ বিভাগে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এবারই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীটিও থাকবে সকলের জন্য উন্মুক্ত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

তিনি বলেন, ‘প্রতি বছর অনেক কিছু করার লক্ষ্যমাত্রা ঠিক করি। কিন্তু অনেক কিছু করা হয়ে ওঠে না বাজেটসহ নানান কারণে।’

আক্ষেপ করে আজও তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য টাকা আছে, ব্যান্ড মিউজিকের জন্য টাকা আছে, শুধু ফিল্মের জন্য দেওয়ার মতো টাকা নেই কারও কাছে।’ তিনি উৎসবের বিস্তারিত তুলে ধরে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন, ঢাকা ক্লাবের পরিচালক মো. এহসানুল হক দিপু, এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু, ফিলিপাইনের চলচ্চিত্রকার এডিথ জেড ক্যাডুয়ায়া, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি, বিধান রিবেরু, চারুশিল্পী লুতফা মাহমুদা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি বিকেল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পর্দা উঠবে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়ান যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মারকোভিচ এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

১০ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সৈকতে ওপেন স্ক্রিনিং

আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬