ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

দীর্ঘ ২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশকের বিরতি ভেঙে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সফরসূচি ও কর্মসূচি
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ জানুয়ারি ঢাকা থেকে বিমানে প্রথমে কক্সবাজার যাবেন তারেক রহমান। সেখানে তিনি চকরিয়ায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে সড়কপথে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন এবং বিকেলে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেবেন। কর্মসূচি শেষে ওইদিন রাতে তারেক রহমানের চট্টগ্রামেই অবস্থান করার কথা রয়েছে।

সর্বশেষ সফর ও প্রস্তুতি
নাজিমুর রহমান আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। তিনি সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রাম এসেছিলেন। সেই হিসেবে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর তিনি বন্দরনগরীতে পা রাখছেন।

তবে আসন্ন এই সফরে তারেক রহমানের সফরসঙ্গী কারা থাকবেন, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

দীর্ঘ ২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন তারেক রহমান

আপডেট সময় ১১:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬