ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত মৌলভীবাজার

তীব্র শীতে মৌলভীবাজারের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার শ্রীমঙ্গলে।

গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ শীত পড়েছে এ বছর। দিন কিংবা রাত ঘন কুয়াশায় ঢাকা থাকে এ অঞ্চল। কিছুদিন ধরে বেশিরভাগ সময় কুয়াশার আড়ালে সারাদিন সূর্যের দেখা মেলে না।

বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন এভাবে তাপমাত্রা কমতে থাকবে।

জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ঠান্ডাজনিত রোগে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ সকালে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে এর নিচে কখনও তাপমাত্রা নামেনি। আরও কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত মৌলভীবাজার

আপডেট সময় ১২:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬