শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি

সাধারণ বিমায় ব্যক্তি এজেন্ট বন্ধ করলো আইডিআরএ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাধারণ বিমা (নন-লাইফ) খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুমোদন স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে এখন থেকে কোনো সাধারণ বিমা কোম্পানি ব্যক্তি এজেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, যা গত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর উপপরিচালক ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমদ এস এম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বিমাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইডিআরএ আরও জানায়, ইতোমধ্যেই নন-লাইফ বিমা খাতে ইস্যু করা সব ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে ১ জানুয়ারির পর থেকে নন-লাইফ বিমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো আর্থিক সুবিধা গ্রহণ বা প্রদানের সুযোগ থাকবে না।

নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বিমা খাতে ব্যক্তি এজেন্টদের মাধ্যমে ব্যবসায় যে অনিয়ম ও ঝুঁকি তৈরি হচ্ছিল, তা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিমা খাতের নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com