ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রথমে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল এবং মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬