বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিপিএল থেকে ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিপিএলের ঢাকা পর্বে মাইক্রোফোন হাতে থাকার কথা ছিল জনপ্রিয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে শেষ পর্যন্ত বিপিএলে এই আসরে তাকে দেখা যাবে না। বাংলাদেশে আসার আগে থেকেই রিধিমাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিপিএল কর্তৃপক্ষ এবার ধারাভাষ্য ও উপস্থাপনায় নতুনত্ব এনেছেন। পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাসের পাশাপাশি এবারের প্যানেলে আছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা। ঢাকার পর্বে রিধিমার উপস্থাপনার কথা থাকলেও তা সম্ভব হলো না।

রিধিমার বাদ পড়ার বিষয়টি সরাসরি বলা না হলেও, তা মুস্তাফিজুর রহমানের আইপিএল স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। শনিবার কলকাতা দলকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের নির্দেশ অনুযায়ী পরে তাকে স্কোয়াড থেকে সরানো হয়।

এই সিদ্ধান্তের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেটের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে ভারত খেলবে না, এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশ ভেন্যুর পরিবর্তন চায়। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে এই উত্তেজনার প্রভাব পড়েছে রিধিমার প্যানেল থেকে বাদ পড়ার ঘটনাতেও।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com