ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন

ভেনেজুয়েলাকে নিয়ে ওয়েব সিরিজের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো!

কখনও কখনও কল্পকাহিনী বাস্তবকেও হার মানায়। ঠিক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’কে কেন্দ্র করে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য আজ নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। খবর পিপলের।

সিরিজে জন ক্রাসিনস্কির অভিনীত প্রধান চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তার কাছে প্রশ্ন করেছিলেন, বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি? 

একজন কর্মকর্তা উত্তর দেন, নিশ্চিতভাবেই রাশিয়া। জ্যাক রায়ান পুনরায় প্রশ্ন করেন, আর কে? উত্তরে চীনের কথাও আসে।

এরপর জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলাকে নিয়ে কেউ ভেবেছে কি? ভেনেজুয়েলায় এত তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকলেও এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।

এই কাল্পনিক বার্তা আজ বাস্তবে মিলেছে বলে নেটিজেনরা বিস্মিত। কারণ, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। ট্রাম্পের এই পদক্ষেপের পর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’ এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার মিল অনেকেই অবাক হয়ে দেখছেন।

সিরিজের সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, আমাদের লক্ষ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, কোনো ভবিষ্যদ্বাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় ফিকশনকেও হার মানায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলাকে নিয়ে ওয়েব সিরিজের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো!

আপডেট সময় ১১:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬