ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ

জকসু নির্বাচন ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চললেও পরে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ করা হয়। অপরদিকে, ছাত্রদলের অভিযোগ তাদের প্রার্থীকেই হেনস্তা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্যানেল।

সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল। এটা আচরণ বিধির লঙ্ঘন বলে আমাদের প্রার্থীরা অবহিত করে, তখন ছাত্রদল আমাদের প্রার্থীদের ওপর মারার জন্য চড়াও হয়ে এগিয়ে আসেন।

দর্শন বিভাগে আমাদের এজেন্টের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন ছাত্রদলের প্রতি পক্ষপাত করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

এসময় তিনি আরও বলেন, ছাত্রদলের ভাইয়েরা প্রথম থেকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। আমাদের যে ভাইয়েরা স্লিপ দিচ্ছিলেন তাদের হেনস্তা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা করা হয়। পদার্থ বিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের থেকে শিবিরের স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগে দিতে থাকে। আমাদের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারতে আসে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন  বলেন, এসব মিথ্যা অভিযোগ। উল্টো শিবিরের সাবেক সভাপতি আসাদ নামে একজন আমাদের প্রার্থীদের হেনস্তা করেছে।

এদিকে, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবও। তিনি বলেন, নির্বাচনের সময় আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নাম্বারের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে।

বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু শুরুতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

পরবর্তীতে আমরা প্রমাণ উপস্থাপন করলে নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নাম্বারের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তবে এর আগে আমাদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এতে করে শুরুতে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাবিতে নবান্ন উৎসব

জকসু নির্বাচন ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হেনস্তার অভিযোগ

আপডেট সময় ০১:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬