শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

গাজিপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক অমিত গুহ তাকে জামিন দেন।

আদালতের অতিরিক্ত পিপি হাফিজ উল্লা দর্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরভীর রিমান্ডের বিষয়টি রিভিউ করে আসামিপক্ষ। শুনানি শেষে আদালতে বিচারক চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে শুনানিতে সুরভীকে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন তাহরিমা জান্নাত সুরভী। তার বিরুদ্ধে করা মামলায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com