বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পাট বীজের সংকট হবে না : উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে বীজের সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি তথ্য জানান।

পাট রপ্তানিকারকরা উপদেষ্টাকে জানান, কাঁচা পাট রপ্তানি হওয়ার কারণে বাজারকে অস্থিতিশীল করতে অবৈধভাবে অনেকেই মজুতদারি শুরু করেছে। ফলে প্রতিনিয়ত পাটের দাম বেড়েই চলেছে। এতে কৃষক উপকৃত হচ্ছে না বরং এটিতে মজুতদারেরা লাভবান হচ্ছে, তারা পাটের বাজারে বিশৃঙ্খলা তৈরি করছে।

অবৈধ মজুতদারি রোধ না করলে প্রকৃত পাট চাষি ও পাট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে। সর্বপরি অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দেশের ক্ষতি হবে। নেতারা এসময় মজুতদারি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। খুব শিগগিরই পাট উৎপাদন বেশি হয় এমন ৪ জেলায় মজুতদারি প্রতিরোধে আইনগত পদক্ষেপ  নেওয়া হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামানিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং হেলাল আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com