রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সিলেট টেস্ট স্টেডিয়ামের গেটে হার্ট অ্যাটাক, নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেট টেস্টে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট টেস্টের চতুর্থ দিনে স্টেডিয়ামের মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে সহকর্মীরা তাকে দ্রুত আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।

মোহাম্মদ ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট নগরীর পীর মহল্লা এলাকায়।

স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী বলেন, সকালে মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি (ইকরাম চৌধুরী) হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, তার মৃত্যুর খবর পেয়ে বিসিবি কর্মকর্তারা হাসপাতালে গেছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com