ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বললেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ রবিবার প্রথম এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এ সময় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, ‘সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত।’

তাই বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর জন্য প্রধান বিচারপতিকে আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
 
পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না।’

পরে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি।

এর আগে গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

বাংলা৭১নিউজ/জেনিসা

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বললেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬