বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুস্তাফিজ ইস্যু নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের 

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আসর শুরুর আগেই তাকে দলে না রাখার নির্দেশ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে নিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ বিষয়ে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদনলাল বলেছেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই এমনকি কলকাতার মালিক শাহরুখ খানেরও না। পাশাপাশি তিনি খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে মদনলাল বলেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকে পড়ছে, তা আমি বুঝতে পারছি না। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটি কমিটি বসেই খেলোয়াড় নির্বাচন করে।

ভারতের জনমতের প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন মদনলাল। তার ভাষায়, দেশের মানুষের আবেগ সব সময় বড়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটছে। দিন শেষে দেশই সবার আগে। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এমন কঠিন সিদ্ধান্ত নেওয়াটা পুরোপুরি ভুলও নয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com