বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির বাদশা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭ প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি

নিউইয়র্ক আদালতে বিচার হবে মাদুরোর

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

বন্ডি আরও বলেন, ‘তারা (মাদুরো এবং তার স্ত্রীর) শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন। তবে মাদুরো স্ত্রীর ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি তিনি।

ভেনিজুয়েরায় অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালান মাদুরো। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এ কারণে মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই পরোয়ানা জারি করা হয়েছিল। এমনকি তাকে গ্রেফতার বা আটকে সহায়তা করলে ৫ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com