শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার,প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে, সে জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা করতে হবে নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।’

এর আগে, বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com