ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় পাকিস্তানের অনুমোদন পেল বিমান বাংলাদেশ

ঢাকা-করাচির রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে অনুমোদন দিয়েছে।

সিএএ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আগামী ২৬ মার্চ পর্যন্ত তিন মাসের জন্য ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।’

সিএএ সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার সময় বিমানকে কঠোরভাবে নির্ধারিত রুট মেনে চলতে হবে। এছাড়াও ঢাকা থেকে যাত্রা শুরু করার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের সম্পূর্ণ বিবরণ প্রদান করেতে হবে।

সূত্রটি আরও জানিয়েছে, ‘চলতি জানুয়ারি মাসের শেষের দিকে ঢাকা-করাচি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান নিশ্চিত করেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় পাকিস্তানের অনুমোদন পেল বিমান বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬