ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

রংপুরকে হারানোর পর প্রত্যেককে বোনাস দিচ্ছে রাজশাহী

এবারের বিপিএলে সবচেয়ে গোছালো ও শক্তিশালী দল মনে করা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সকে। চার ম্যাচে তিন জয়ে শীর্ষে উঠে সেই প্রমাণ দিয়ে ফেলেছে দলটি। সবশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে আকর্ষণীয় জয় পায় তারা। আর এই ম্যাচ জয়ের পর দলকে উজ্জীবিত রাখতে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করলো রাজশাহী।

আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী জানাল, ‘রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্স বোনাস ঘোষণা করছে। দলের প্রত্যেক সদস্য- খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সবার জন্য ১৫ হাজার টাকার বোনাস থাকছে। গতকাল রংপুরের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি এটি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।’ এছাড়া ম্যাচসেরা পাফর্ম করা রিপন মন্ডৃলকে দেওয়া হবে এক লাখ টাকার বোনাস। এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে দেওয়া হবে ৫০ হাজার করে টাকা।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

রংপুরকে হারানোর পর প্রত্যেককে বোনাস দিচ্ছে রাজশাহী

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬