বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকার যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী গ্যাস পাইপলাইনের একটি অংশ উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি পুনর্বাসন কাজ গ্রহণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার (০২ জানুয়ারি) ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস গ্যাস জানায়, মানিকদিয়া এলাকায় ডেমরা সিজিএস হতে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ওই অংশের পুনর্বাসন কাজের জন্য ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহে স্বল্পচাপ থাকবে।

এই সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বিঘ্নিত হতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি এ পুনর্বাসন কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন হবে। তবে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com