বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ খেলার লক্ষ্যে সান্তোসের সঙ্গে চুক্তি বাড়ালেন নেইমার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়নে সম্মত হয়েছেন। ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তি কার্যকর থাকবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

নেইমারের মূল লক্ষ্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলা। সান্তোসেই থেকে নিয়মিত ম্যাচ খেলার মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ সুগম হবে বলে মনে করছেন তিনি।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত নভেম্বরে মাঠে ফেরেন এবং ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন। সান্তোসের জার্সিতে এখন পর্যন্ত সাত ম্যাচে পাঁচ গোল করেছেন নেইমার, এর মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। একাধিক ম্যাচে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আগের চুক্তির মেয়াদ শেষের পথে থাকায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই ২০২৬ বিশ্বকাপের দল গঠন করা হবে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। সে সময় ভয়াবহ হাঁটুর চোটে পড়েন তিনি এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।

তবে এখনও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯।

বাংলা৭১নিউজ/জেনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com