বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

প্রতিবছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দল। আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে থাকে উন্নতির পরিকল্পনা। একই পরিকল্পনা নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট নারী ও পুরুষ দুই দলেরই।

বরাবরের মতো ২০২৬ সালও ব্যস্ততায় ঠাসা সুচি লাল-সবুজের প্রতিনিধিদের। বিশেষ করে পুরুষ দলের। চলতি মাসে বিপিএলের কারণে ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে লিটন দাসরা।

পুরো বছরজুড়ে মে মাস ছাড়া সব মাসেই দেশে কিংবা বাইরে সিরিজ রয়েছে ছেলেদের। পুরুষ দলের ৭টি ওয়ানডে ও বিশ্বকাপসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ খেলবে ৫টি।

নারী দল ৩টি ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ও মূল পর্বসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট সূচি…

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কা)
ফেব্রুয়ারি-মার্চ

পাকিস্তানের বাংলাদেশ সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মার্চ-এপ্রিল

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
২ টেস্ট, ৫ ওয়ানডে
জুলাই

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
২ টেস্ট
আগস্ট

ভারতের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে
সেপ্টেম্বর

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর
২ টেস্ট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে
নভেম্বর-ডিসেম্বর

নারী দলের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
অক্টোবর

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
ডিসেম্বর

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com