বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এ বছর সারাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই : মাহফুজ আলম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সব ভুল-তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তে মনোনিবেশ করতে চান বলেও জানান দিয়েছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

মাহফুজ লেখেন, সবাইকে নুতন বছরের শুভেচ্ছা। গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।

তিনি বলেন, এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নুতন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা।

পোস্টের শেষে জাস্টিস ফর শহীদ ওসমান হাদি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা। 

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com