ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

মোহাম্মদপুরে খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভাঙা হচ্ছে ভবন

মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় (হাইক্কার খাল) গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে একাধিক ভবন ভেঙে ফেলা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও সাহিদুল ইসলাম।

এর আগে সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

এসময় তিনি বলেন, যারা খাল বিল দখল করে বসে আছে আমরা ছাড় দেবো না। রাজনৈতিক দলের নাম অফিস মসজিদের নামে দখল, বাড়ির নামে দখল যারা করছেন, তারকে একটি বার্তা দিতে চাই যে, আপনার যে দলই করুন না কেন? কোন ন কখনো মো. এজাজের মতন লোক ঢাকায় আসবে।  আসলে তারা কিন্তু অবৈধ উচ্ছেদ পরিচালনা করবে। আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশবাসীকে। 

তিনি বলেন, যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের অফিস, মসজিদ বা বাড়ির নামে যে দখলই হোক না কেন-অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীর কাছে এটা আমাদের কমিটমেন্ট। 

প্রশাসক সতর্ক করে বলেন, যারা এখনো সরকারি জমি দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে হবে। না হলে বিপদ হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি আমাদের ধারাবাহিক উচ্ছেদ প্রক্রিয়ার অংশ। আজকে এখানে দুটি ভবন ভাঙা হবে। ভবিষ্যতে ফুটপাত ও অন্যান্য জনসাধারণের জায়গা দখলমুক্ত করতেও অভিযান চলবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

মোহাম্মদপুরে খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভাঙা হচ্ছে ভবন

আপডেট সময় ১২:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫