রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

সব পথ মিশে গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অভিমুখে জনস্রোত নেমেছে। কেউ বাস, কেউ মাইক্রোবাস ভাড়া করে আবার কেউবা পায়ে হেঁটে জানাজা স্থলে আসছেন। তাদের সবার উদ্দেশ্য একটাই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া।

বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। 

জানাজায় অংশ নিতে বর্তমানে সেখানে কয়েক লাখ লোক জড়ো হয়েছে। এখনো লোকজন জানাজা স্থলে আসছেন। 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার সড়কে এখন লোকে লোকারণ্য। যে যেভাবে পারছেন জানাজা স্থলে আসছেন। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেক দূর থেকে হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ।

ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ, এখানে দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার সড়কে এখন লোকে লোকারণ্য। যে যেভাবে পারছেন জানাজা স্থলে আসছেন। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেক দূর থেকে হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ।

মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com