রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য ভারতকেই বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে হবে বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী কোনো অপশক্তির কাছে আমরা মাথানত করবো না: জামায়াত আমির সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটে যুক্ত হচ্ছে আরও একটি রাজনৈতিক দল। এনসিপিসহ ১০-দলীয় জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন কেমন হবে, তা আজ রাতের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এ তথ্য জানান দলটির নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি, সেই প্রত্যাশা করছি।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি, তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে জুবায়ের বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।

৩০০ আসনে শরিক দলগুলোর কে কতটি আসন পেয়েছে, এটা কখন জানা যাবে—জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ৩০০ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজকে রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন, আমাদের এই আসন সমঝোতা কোনো জোটবদ্ধ নির্বাচন না। কিন্তু এটা অন্য যেকোনো জোটের চেয়ে শক্তিশালী হবে ইনশা আল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করব। শুধু একটা আসনে একটি দলই থাকবে। বাকিরা আমরা সমর্থন জানাব।

এ সময় আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, আরেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, তাদের নাম পরে জানানো হবে।

এদিকে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দুটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com