ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

নারী ফুটবল লিগের প্রথম ম্যাচেই সানজিদাদের হার

প্রায় দেড় বছর বিরতি দিয়ে সোমবার মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। গত বছর মে মাসের ২৮ তারিখে শেষ হয়েছিল আগের লিগ। তার পর অনেক কাঠখড় পুড়িয়ে বাফুফে পরবর্তী আসর মাঠে নামিয়েছে ২০২৫ শেষ হওয়ার আগ মুহূর্তে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারুণ্য নির্ভর দল বাংলাদেশ সেনাবাহিনী ২-০ গোলে হারিয়েছে সানজিদা আক্তারদের পুলিশ এফসিকে। বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গোলই করেছেন ফরোয়ার্ড তনিমা বিশ্বাস।

৪০ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে শট নেন তনিমা বিশ্বাস। পুলিশ এফসির গোলকিপার তাসলিমাকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। ৭০ মিনিটে তনিমার দ্বিতীয় গোল সেনাবাহিনীকে এনে দেয় সহজ জয়।

পুলিশ এএফসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব-নতুন এই চারটিসহ ১১ দল নিয়ে হচ্ছে এবারের লিগ। এবার থাকছে প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ৪ লাখ টাকা পুরস্কার।

প্রচন্ড ঠান্ডার মধ্যেও মেয়েদের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন কিছু দর্শক। তবে সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের ৯ জনকে নিয়ে গড়া সেনাবাহিনীর লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ।

এবারের লিগের অন্য ৯ দল হচ্ছে-বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি, আনসার অ্যান্ড ভিডিপি, বিকেএসপি, ঢাকা রেঞ্জার্স এফসি, ফরাশগঞ্জ এসসি, জামালপুর কাঁচারিপাড়া একাদশ, রাজশাহী স্টার্স, সদ্যপুস্করণী যুব সংঘ ও সিরাজ স্মৃতি সংসদ।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

নারী ফুটবল লিগের প্রথম ম্যাচেই সানজিদাদের হার

আপডেট সময় ০৭:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫