রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি এই সময় জুলাই অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমি এনসিপিতে যোগদান করেছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com