শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

টানা ৮ম বারের মতো ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’। এই নিয়ে টানা ৮ম বারের মতো ‘সি এস ডি অল্টারনেটিভ’ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল ‘স্পিড’। 

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান ঢাকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়।

অনুষ্ঠানে ‘স্পিড’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু), টিম স্পিড এবং অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ‘স্পিড’ যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায়, বর্তমানে এ ক্যাটাগরিতে সিংহভাগ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।

‘স্পিড’ এর এ গৌরবজনক অর্জনে সব ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু)। তিনি বলেন, ‘বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে ‘স্পিড’ টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল। এ অর্জন ‘স্পিড’ ব্র্যান্ডের প্রতি আমাদের ভোক্তাদের ভালোবাসার প্রতিদান। আমরাও আমাদের ভোক্তাদের প্রতিনিয়ত বেস্ট প্রোডাক্ট এবং আরও অনন্য অভিজ্ঞতা দিতে বদ্ধ পরিকর।’

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com