ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী Logo সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১ Logo পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে : পরিবেশমন্ত্রী Logo যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান Logo বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ Logo রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার

ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই বছর বয়সী এক শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালায় একাধিক বন্দুকধারী। খবর এএফপির।

জনপ্রিয় তিমি-পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলায় আরও তিনজন আহত হয়েছে। একটি ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ওই শহরে এ নিয়ে তৃতীয় বারের মতো হামলার ঘটনা ঘটলো। এসব হামলায় এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বন্দুকধারীদের অবস্থান এখনো জানা যায়নি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

ইকুয়েডর বিশ্বের দুটি শীর্ষ কোকেন রপ্তানিকারক দেশ কলম্বিয়া এবং পেরুর মাঝামাঝি অবস্থিত এবং মেক্সিকো ও কলম্বিয়ান কার্টেলের সাথে যুক্ত গ্যাংদের কারণে সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বেশ কিছু কঠোর নীতিমালা প্রণয়ন করলেও আজ পর্যন্ত সেগুলো সহিংসতারোধে খুব কমই কাজ করেছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

আপডেট সময় ১১:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫