ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটের’ বিষয়ে যা বললেন নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামের জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। অন্যদলের সঙ্গে জোট করা তাদের অধিকার। তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না।

রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক মাধ্যমে এআইয়ের অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআইয়ের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই, আচরণবিধির বিষয়টিতে সিদ্ধান্ত জানাবে ইসি।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটের’ বিষয়ে যা বললেন নজরুল ইসলাম

আপডেট সময় ০৩:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫