ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের বাড়িতে ফেরেন। তারও আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখান থেকে আগারগাও নির্বাচন অফিসে যান বিএনপির এই নেতা। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেন।

সেখান থেকে বনানী কবরস্থানে এসে নিজের ছোটভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর  রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং  ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫