রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন তারেক রহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বগুড়া তাঁর জন্মস্থান হলেও ভোটার হওয়ার বিষয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি তাঁর মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেছেন। বিএনপি ও ইসি সূত্রে জানা গেছে, ভোটার ফরম পূরণের সব কাজ গতকাল শুক্রবার অনলাইনে শেষ হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটগ্রহণের আগের দিনও কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। এর আগে ২০০১ সালে শেখ রেহানা এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান ও নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন।

২০০৮ সাল থেকে প্রবাসে থাকার কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার হওয়া বাধ্যতামূলক। পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি নিলেও কৌশলগত কারণে তিনি ঢাকার এই অভিজাত আসনের ভোটার হচ্ছেন।

আজ ইসিতে তার আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com