শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

তারেক রহমানের পঙ্গু হাসপাতালের কর্মসূচি বাতিল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
 
এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বাংলা৭১নিউজ/এএসকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com