সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

নোয়াখালী, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই ঘটনায় স্থানীয় জেলে ও বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারে মাছটি নিয়ে এলে একজন বেপারি ১৭ হাজার টাকায় তা কিনে নেন।

এর আগে বিকেল তিনটার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন নামে একজন জেলে নদীর কিনারে ভেসে ওঠা সাদা কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটি শনাক্ত করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরবর্তীতে বড় ভাই সিরাজের সহায়তায় কোরাল মাছটি কাঁধে বহন করে স্থানীয় বাজারে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে নিলামের মাধ্যমে মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। মাছটির কেজিপ্রতি মূল্য নির্ধারণ হয় ৭৫০ টাকা।

জেলে আনোয়ার হোসেন বলেন, অভাবের সময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে জাল ছাড়াই এমন বড় একটি মাছ পেয়েছি। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

তার বড় ভাই সিরাজ বলেন, এত বড় কোরাল মাছ জীবনে খুব কমই দেখেছি। মাছটি বাজারে নিয়ে এলে মানুষ অবাক হয়ে ভিড় জমায়।

স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মতে, মেঘনা নদীর গভীরতা ও প্রাকৃতিক পরিবেশ বড় মাছের বিচরণক্ষেত্র হিসেবে অনুকূল হওয়ায় এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটলেও তা খুবই বিরল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com