ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

রণবীর সিংকে নিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি ফিরিয়ে আনছেন ফারহান আখতার। শুটিংয়ের সব প্রস্তুতি প্রায় শেষ।

বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’ এবার প্রধান নারী চরিত্রের অভিনেত্রীও পেয়ে গেছে। সূত্র বলছে, কৃতি স্যাননই হচ্ছেন নতুন ডনের নায়িকা।

সূত্র অনুযায়ী, কৃতি ইতোমধ্যেই প্রাথমিকভাবে রাজি হয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। নির্মাতা ফারহান আখতার ও তার প্রযোজনা সংস্থা একজন অভিজ্ঞ ও শক্তিশালী অভিনেত্রী খুঁজছিলেন চরিত্রটির জন্য। প্রাথমিকভাবে কিয়ারা আদভানিকে নেওয়ার কথা থাকলেও গর্ভাবস্থার কারণে তাকে সরে দাঁড়াতে হয়েছে। এরপর কৃতিকে উপযুক্ত বলে মনে করছে ছবিটির টিম।

দীর্ঘ এক দশকের বেশি সময় পর ফারহান আখতার পরিচালনায় ফিরছেন এই ছবির মধ্য দিয়েই। ‘ডন’ সিরিজে এর আগে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। এবার রণবীর সিং হয়ে উঠছেন নতুন প্রজন্মের ডন।

সূত্র আরও জানিয়েছে, আসছে অক্টোবরে ইউরোপের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। যার বেশিরভাগ অংশ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ছবির স্ক্রিপ্ট লক করা হয়েছে, এবং এখন চলছে অ্যাকশন ডিজাইন ও সামান্য সংলাপ পরিমার্জনের কাজ।

এর আগে কৃতি স্যানন শেষ করছেন আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ এবং দিনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’ ছবির কাজ। এছাড়াও ২০২৬ সালের জন্য একটি হরর থ্রিলার ‘নাই নবেলি’-তে আলোচনায় রয়েছেন কৃতি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

নতুন ডনের সঙ্গে রোমান্স করবেন কৃতি

আপডেট সময় ০৪:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫