বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একজনের সাত উইকেট নেওয়ার কীর্তি হয়েছে দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ও এই বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ সাত ব্যাটারকে ফেরান, তারা যথাক্রমে ৮ ও ১৯ রান দেন। এবার তাদের ছাপিয়ে গেলেন ভুটানের সোনাম ইয়েশে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার ৮ উইকেট নিয়েছেন, মাত্র ৭ রান দিয়ে।

আজ (শুক্রবার) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেক ফিল্ডিং নেয় মায়ানমার। ভুটান নামগাং চেজায়ের ৫০ রানে ৯ উইকেটে ১২৭ রান করে।

১২৮ রানের লক্ষ্য দিয়ে ভুটান ৪৫ রানে অলআউট করে মায়ানমারকে। তৃতীয় ওভারে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম।

বাঁহাতি স্পিনার তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন। শেষ দুই ওভারে তার জোড়া আঘাত। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দেন সোনাম।

মায়ানমারের পক্ষে দুই ওপেনার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৮২ রানের জয়ে ৩-০ তে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভুটান।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com