বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী সব পড়লেন কিন্তু মূল আইনটাই পড়লেন না: হাসনাতকে আইনমন্ত্রী আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু

আগামী তিনদিন রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ থাকবে, তিতাসের দুঃখপ্রকাশ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানী ও আশপাশের এলাকায় সকল শ্রেণির গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। গ্যাসের এই স্বল্পচাপ তিনদিন পর্যন্ত বিরাজমান থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) তিতাসের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ ও কার্গো আসতে বিলম্ব হওয়ায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত কার্গো বিলম্বে পৌঁছানোর কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে এই সংকট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

এদিকে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্না, উৎপাদন ও সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com