ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

সাড়ে ৯ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

রাত থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে।

বিআইডব্লিউটিসি জানায়, মাঝ নদীতে ৮৬টি যানবাহন ও কয়েকশ যাত্রী নিয়ে আটকে ছিল শাহ-পরান, গোলাম মাওলা ও বাইজারসহ ছোট-বড় ৪টি ফেরি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সাড়ে ৯ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল শুরু

আপডেট সময় ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫