ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে Logo সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক Logo নেপোটিজম বিতর্ক, তারকার মেয়ে হয়ে গর্বিত অনন্যা Logo ময়মনসিংহে ৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় বিক্ষুব্ধ জনতা এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করেন। এছাড়া জনতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারও দাবি করেন।

আদালত সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার ওইসব মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার চাই।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৩:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫