ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন সংগ্রহ করেন।

এসময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ফরম নিয়েছি৷ পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা

আপডেট সময় ০৫:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫