ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ২

  • আপডেট সময় ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 78

নারায়ণগঞ্জের বন্দরে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।

এ ব্যাপারে বুধবার সকালে বন্দর থানার উপ-পরিদর্শক মো. মনির হোসাইন বাদী হয়ে গ্রেফতারকৃত ২ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সেই সাথে দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫