শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

শরিয়তপুরে ১৭০তম ‘নড়িয়া শাখা’ উদ্বোধন করলো যমুনা ব্যাংক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে শরিয়তপুরে ১৭০তম “নড়িয়া শাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স এবং ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে ব্যাংকের খুলনা জেলার আঞ্চলিক প্রধান, পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতাসহ বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরা হয়। ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

যমুনা ব্যাংক পিএলসি বিশ্বব্যাপী শক্তিশালী রেমিট্যান্স অংশীদারিত্বের মাধ্যমে প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও দ্রুততার সঙ্গে তাদের সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিচ্ছেন, যা এই নতুন নড়িয়া শাখার মাধ্যমে আরও সহজ হবে। নড়িয়া শাখা চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com