বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মায়ামিতে সড়ক দুর্ঘটনায় মেসির বোন আহত, পিছিয়ে গেলো বিয়ে

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল মেসি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার পাশাপাশি তার একাধিক হাড় ভেঙে গেছে। এই ঘটনার জেরে আগামী ৩ জানুয়ারি তার বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, সাংবাদিক আনহেল দে ব্রিতো টেলিভিশন শো ‘এলএএম’-এ প্রথম এই খবরটি সামনে আনেন। পরবর্তীতে মারিয়া সল নিজে এবং মেসির মা সেলিয়া কুচিত্তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মেসির মা সেলিয়া কুচিত্তিনি জানান, মারিয়া সল নিজেই তার এসইউভি গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তার কব্জি পুড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুটি হাড় এবং পায়ের গোড়ালি ভেঙে গেছে।

পরিবার সূত্রে জানানো হয়েছে, মারিয়া সলের আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাকে দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অথচ মারিয়া সল ও তার দীর্ঘদিনের সঙ্গী হুলিয়ান আরেলানোর আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। ১২ বছরের সম্পর্কের পর এই দম্পতি বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্ঘটনায় এখন সেটি পেছানো হয়েছে।

মারিয়া সলের দীর্ঘদিনের সঙ্গী হুলিয়ান আরেলানো বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com